তিন মাসের মধ্যেই চালু হচ্ছে নীলফামারী টেক্সটাইল মিল: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
আগামী তিন মাসের মধ্যেই পরিত্যক্ত নীলফামারীর দারোয়ানী টেক্সটাইল মিল চালু হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম। রোববার (১২ এপ্রিল) সকাল দশটার দিকে মিলটি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী শরীফুল আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সারাদেশে বন্ধ থাকা জুট ও টেক্সটাইল মিলগুলো চালু করণের উদ্যোগ হিসেবে আমি পরিদর্শণ করলাম। নীলফামারীর এই মিলটি চালু হলে কর্মচঞ্চল এবং বেকারত্ব দুর হবে।
ইতোমধ্যে মিলটি চালু করণের ব্যাপারে দরপত্র আহবান করা হয়েছে বলে জানান মন্ত্রী।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, নীলফামারী-০২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের সচিব বিলকিস জাহান রিমি, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সাইদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফয়জুল ইসলাম, বাংলাদেশ টেক্সটাইলস মিলস কর্পোরেশনের পরিচালক এইচ এম নুরুল ইসলাম ও মুখ্য পরিচালন কর্মকর্তা কাজী ফিরোজ হোসেন এবং দারোয়ানী টেক্সটাইল মিলের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম।
পরে মন্ত্রী জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নের হাজীগঞ্জে অবস্থিত হস্ত ও কুটির শিল্প উৎপাদনকারী প্রতিষ্ঠান ক্লাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি লিমিটেড পরিদর্শণ করেন।
এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান তৌহিদ বিন আব্দুস সালাম উপস্থিত ছিলেন।




Comments