হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের অবরোধের বিষয়ে সতর্ক করে রাশিয়া বলেছে, এটি বৈশ্বিক বাজারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের বিরোধিতা করেন। তিনি বলেন, ‘এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক বাজারে নেতিবাচক প্রভাব ফেলবে, এটি নিশ্চিতভাবে বলা যায়।’
পেসকভ আরও বলেন, ‘অনেক বিষয় এখনো অস্পষ্ট এবং বোঝা যাচ্ছে না। তাই এ মুহূর্তে এ নিয়ে আর কোনো মন্তব্য করতে চাই না আমি।’
ইসলামাবাদে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা ব্যর্থ হওয়ার পর হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার রাত থেকেই এ অবরোধ কার্যকর হওয়ার কথা।




Comments