মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটিতে বিএনপি নেতা মুকুল হোসেনকে (৫২) গুলি করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২০ এপ্রিল) ভোর ৫টার সময় ক্থুলি সড়কের সাহারবাটি ও ভাটপাড়ার মাঝামাঝি কাশেম মোড় নামক স্থানে এই গুলির ঘটনা ঘটে।
মুকুল হোসেন সাহারবাটি ইউনিয়ন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাহারবাটি গ্রামের নেক মহাম্মদের ছেলে।
স্থানীয়রা জানান, মুকুলের বুকে ও পিঠে পাঁচটি গুলি করা হয়েছে। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে বর্তমানে চিকিৎসা চলছে।
জানা যায়, মুকুল হোসেনের উপর আগেও দুই দফায় বোমা হামলা চালিয়েছিল দুর্বৃত্তরা।
ঘটনার পরপরই গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাসের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনাস্থল থেকে গুলির চারটি খোসা উদ্ধার করেছে।
ওসি উত্তম কুমার দাস জানান, ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।




Comments