পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ ছুটির এক দারুণ সুখবর আসছে। ক্যালেন্ডারের হিসাব ও সম্ভাব্য চাঁদ দেখার ওপর ভিত্তি করে এবার টানা সাত দিনের বা তারও বেশি ছুটির সুযোগ তৈরি হতে পারে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য।
চলতি বছরের সরকারি ছুটির তালিকা ও জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত ঈদের সাধারণ ছুটি থাকতে পারে। এর মধ্যে ২৬ ও ৩১ মে নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
ছুটির হিসাব বিশ্লেষণ করে দেখা যায়, আগামী ২২ ও ২৩ মে (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি। এরপর মাঝখানের দিনগুলোতে অফিসের সমন্বয় ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে এবারের ঈদুল আজহায় টানা সাত দিনের লম্বা ছুটি পেতে পারেন সরকারি কর্মজীবীরা।
উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের মতে, আগামী ২৬ মে পবিত্র আরাফাত দিবস পালিত হতে পারে। সেই হিসেবে মধ্যপ্রাচ্যে ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ পালিত হয়। ফলে আগামী ২৮ মে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা পালিত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
এই দীর্ঘ ছুটির ফলে প্রিয়জনদের সঙ্গে ঈদ কাটাতে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জন্য যাতায়াত ও সময় কাটানো অনেক বেশি সহজ হবে বলে মনে করা হচ্ছে। তবে চূড়ান্ত ঘোষণা চাঁদ দেখার ওপর নির্ভর করবে।
মানবকণ্ঠ/আরআই




Comments