Image description

দেশের অন্তত নয়টি অঞ্চলে আজ দুপুরের মধ্যে সর্বোচ্চ ৬০ কিমি বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এ কারণে এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর পুনঃ ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।