পরিমাপে তেল কম দেওয়া ধামরাইয়ে করিম ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা
ঢাকার ধামরাইয়ে করিম ফিলিং স্টেশনে তেল পরিমাপে কম দেওয়ার অভিযোগে পাম্প মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৯ এপ্রিল) রাতে কালামপুর বাস স্ট্যান্ড এলাকায় করিম ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিদওয়ান আহমেদ রাফি। ভোক্তাদের অভিযোগের ঘটনার সত্যতা প্রমান পাওয়ায় মালিককে এ জরিমানা করা হয়েছে।
এসময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিদওয়ান আহমেদ রাফি জানান, ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে করিম ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তেল পরিমাপে কম দেওয়ার সত্যতা পাওয়ায় পাম্পের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে পরিমাপে কম দেওয়া নজেল বন্ধের নির্দেশ দেওয়া হয়।




Comments