Image description

ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) পদ থেকে ইস্তফা দিয়েছেন মো. রেজাউল করিম খন্দকার। আসন্ন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) নির্বাচনে অংশ নিতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। রবিবার (৩ মে) অ্যাটর্নি জেনারেল কার্যালয় সূত্রে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রেজাউল করিম খন্দকার তার পদত্যাগপত্রটি ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। তিনি সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত ‘সবুজ প্যানেল’ থেকে সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মূলত নির্বাচনের প্রচার-প্রচারণা ও আইনি প্রক্রিয়ায় সক্রিয় থাকতেই তিনি সরকারি এই গুরুত্বপূর্ণ পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

উল্লেখ্য, গত জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের পতনের প্রেক্ষাপটে আইনি অঙ্গনে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে রেজাউল করিম খন্দকারকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। নিয়োগের কয়েক মাসের মাথায় পেশাগত এই নির্বাচনে লড়তে তিনি পদত্যাগ করলেন।

সুপ্রিম কোর্ট বার নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে আইনজীবীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। রেজাউল করিম খন্দকারের পদত্যাগ এবং নির্বাচনে অংশগ্রহণ আইনজীবী মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

মানবকণ্ঠ/আরআই