Image description

ব্রাজিলের বেলো হরিজোন্তে শহরে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৪ মে) স্থানীয় সময় দুপুরে এই দুর্ঘটনা ঘটে। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনায় বিমানের পাইলট ও কো-পাইলট ঘটনাস্থলেই প্রাণ হারান এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।

মিনাস জেরাইস অঙ্গরাজ্যের দমকল বিভাগ জানিয়েছে, বিমানটিতে মোট পাঁচজন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে একজনের মৃত্যু হয়। বাকি দুই আরোহী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।
টিভি গ্লোবোর প্রকাশিত একটি ভিডিও ফুটেজে দেখা যায়, বিমানটি অত্যন্ত দ্রুতগতিতে নিচে নামছিল। আশপাশের উঁচু ভবনগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে গিয়ে এটি একটি তিনতলা ভবনের সিঁড়িঘরে আঘাত করে এবং পাশের একটি পার্কিং এলাকায় গিয়ে আছড়ে পড়ে।

দমকলকর্মীরা জানান, বিমানটি সরাসরি ভবনের সিঁড়িঘরে আঘাত করায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। ভবনের ভেতরে থাকা কোনো বাসিন্দা এই দুর্ঘটনায় আহত হননি। বর্তমানে ভবনটি ধসে পড়ার কোনো ঝুঁকি নেই বলে নিশ্চিত করেছেন উদ্ধারকারীরা।

উল্লেখ্য, ব্রাজিলের বিমান দুর্ঘটনা তদন্ত ও প্রতিরোধ কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে দেশটিতে এখন পর্যন্ত ১৫৩টি বিমান দুর্ঘটনা ঘটেছে, যাতে প্রাণ

মানবকণ্ঠ/আরআই