আগামী জুন মাসে বাংলাদেশ সফরের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। অলরাউন্ডার মিচেল মার্শকে অধিনায়ক করে এই ১৫ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করা হয়েছে।
তবে এই সফরে অস্ট্রেলিয়ার নিয়মিত তিন পেসার প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড এবং মিচেল স্টার্ককে দেখা যাবে না। মূলত ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে পরবর্তী টেস্ট সিরিজের প্রস্তুতির কথা মাথায় রেখেই তাঁদের এই বিশ্রাম দেওয়া হয়েছে।
ঘোষিত স্কোয়াডে বড় চমক হিসেবে প্রথমবারের মতো ডাক পেয়েছেন অলরাউন্ডার লিয়াম স্কট এবং স্পিনার জোয়েল ডেভিস। এছাড়া ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন গতি তারকা স্পেন্সার জনসন, রাইলি মেরেডিথ এবং বিলি স্ট্যানলেক। ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটে দল নির্বাচনে তারুণ্য এবং অভিজ্ঞতার সমন্বয় ঘটিয়েছে অজিরা।
ওয়ানডে স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ের বার্টলেট, অ্যালেক্স ক্যারে, কুপার কনোলি, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুহনেমান, মার্নাস লাবুশেন, ম্যাট রেনশ, তানভীর সাংহা, লিয়াম স্কট ও অ্যাডাম জাম্পা।
টি-টোয়েন্টি স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ের বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, ম্যাথু কুহনেমান, রাইলি মেরেডিথ, জশ ফিলিপ, ম্যাট রেনশ ও অ্যাডাম জাম্পা।
আগামী ৯ জুন ঢাকায় প্রথম ওয়ানডে দিয়ে সিরিজ শুরুর পর ১১ ও ১৪ জুন অনুষ্ঠিত হবে বাকি দুই ম্যাচ। এরপর চট্টগ্রামে ১৭, ১৯ ও ২১ জুন টি-টোয়েন্টি সিরিজে টাইগারদের মুখোমুখি হবে অজিরা।
বাংলাদেশ সফরের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া। সেখানে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলবে তারা। ম্যাচগুলো হবে রাওয়ালপিন্ডি ও লাহোরে। এই সফরের জন্যও আলাদা স্কোয়াড ঘোষণা করেছে সিএ।
পাকিস্তান সিরিজের অস্ট্রেলিয়ার ওয়ানডে দল: মিচেল মার্শ (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস, ম্যাথিউ কুনেম্যান, মার্নাস লাবুশেন, রাইলি মেরেডিথ, অলিভার পিক, ম্যাথিউ রেনশ, তানভির সাংহা, লিয়াম স্কট, ম্যাট শর্ট, বিলি স্ট্যানলেক, অ্যাডাম জাম্পা।




Comments