Image description

দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিকস ব্র্যান্ড ওয়ালটন প্রিমিয়াম ক্যাটাগরির নতুন চার মডেলের স্মার্ট ওয়াশিং মেশিন বাজারে এনেছে। নতুন মডেলগুলোতে যুক্ত করা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) নির্ভর স্মার্ট ওয়াশ প্রযুক্তি।

মঙ্গলবার রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন মডেলের এসব ওয়াশিং মেশিন উদ্বোধন করেন ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার আব্দুল্লাহ-আল-জুনায়েদ এবং ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসান।

নতুন মডেলগুলোর মধ্যে রয়েছে ৮ ও ৯ কেজি ধারণক্ষমতার টপ-লোডিং এআই সমৃদ্ধ ওয়াশিং মেশিন WWM-ATT80 ও WWM-ATT90। এআই প্রযুক্তির মাধ্যমে মেশিনটি কাপড়ের ধরন ও ওজন শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে উপযুক্ত ওয়াশ সেটিং নির্বাচন করতে সক্ষম।

এছাড়া বাজারে আনা হয়েছে ফ্রন্ট-লোডিং প্রযুক্তির ৮ ও ৯ কেজি ধারণক্ষমতার স্টেইন ওয়াশ ফিচারসমৃদ্ধ WWM-AFB80 ও WWM-AFB90 মডেল, ৮ কেজি ধারণক্ষমতার স্টিম ওয়াশ সুবিধাসম্পন্ন WWM-AFD80 এবং ১২ কেজি ধারণক্ষমতার ওয়াশার-ড্রায়ার কম্বো WWM-AFC12M মডেল।

ওয়ালটন জানায়, WWM-AFD80 এবং WWM-AFC12M মডেলে ইনভার্টার ও ডাইরেক্ট ড্রাইভ মোটর ব্যবহার করা হয়েছে, যা বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি কম শব্দে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স নিশ্চিত করবে।

অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ বলেন, আধুনিক জীবনযাত্রার চাহিদা এবং স্মার্ট হোম অ্যাপ্লায়েন্সের প্রতি গ্রাহকদের আগ্রহ বিবেচনায় রেখেই নতুন মডেলগুলো বাজারে আনা হয়েছে। উদ্ভাবনী প্রযুক্তি ও আন্তর্জাতিক মানের ফিচারের সমন্বয়ে এসব ওয়াশিং মেশিন বাজারে নতুন মাত্রা যোগ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অভিনেত্রী জয়া আহসান বলেন, ওয়ালটন ধারাবাহিকভাবে সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারসমৃদ্ধ সাশ্রয়ী মূল্যের ওয়াশিং মেশিন বাজারে আনছে। স্থানীয় বাজারের পাশাপাশি বিশ্বের ৫৫টিরও বেশি দেশে ওয়ালটনের পণ্য রপ্তানি হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের সিবিও আব্দুল্লাহ-আল-জুনায়েদ জানান, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড অনুসরণে তৈরি নতুন মডেলের ওয়াশিং মেশিনগুলোতে শক্তিশালী ও বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এবং বিএলডিসি মোটর ব্যবহার করা হয়েছে। নির্দিষ্ট মডেলে ওয়াশার-ড্রায়ার প্রযুক্তি যুক্ত থাকায় একই মেশিনে কাপড় ধোয়া ও শুকানোর সুবিধা পাওয়া যাবে।

অনুষ্ঠানে জানানো হয়, গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের অত্যাধুনিক উৎপাদন কারখানায় বর্তমানে ফ্রন্ট ও টপ-লোড অটোমেটিক এবং সেমি-অটোমেটিকসহ ৩০টির বেশি মডেলের ওয়াশিং মেশিন উৎপাদন করা হচ্ছে। পাশাপাশি ইউরোপীয় এনার্জি স্ট্যান্ডার্ড অনুসরণে কমার্শিয়াল ওয়াশিং মেশিনও তৈরি করছে প্রতিষ্ঠানটি।