Image description

চতুর্থ দিন শেষ বেলায় তাইজুল ইসলামের দুই উইকেটে এখনও সিলেট টেস্টে চালকের আসনে আছে বাংলাদেশ। মোমেন্টাম ধরে রেখে পঞ্চম ও শেষ দিন প্রথম সেশনে জয় তুলে নিতে চায় নাজমুল হোসেন শান্তর দল।  

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বুধবার ৭ উইকেটে ৩১৬ রান নিয়ে খেলা শুরু করবে পাকিস্তান। বিশ্ব রেকর্ড গড়ে জয় পেতে সফরকারীদের চাই আরও ১২১ রান। টানা দুটি টেস্ট সিরিজে সিরিজে পাকিস্তানকে অলআউট করতে বাংলাদেশের চাই শেষ তিন উইকেট। 

সিলেটে বর্তমানে বৃষ্টি নেই। মাঠ থেকে কাভার সরানো হচ্ছে। নতুন করে বৃষ্টি বাগড়া না দিলে নির্ধারিত সময়ের ১৫ মিনিট পর অর্থাৎ সকাল সোয়া দশটায় (১০:১৫ মিনিট) শেষ দিনের খেলা শুরু হবে। প্রথম সেশনেই জয় তুলে নিয়ে সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ।

১৩৪ বলে আট চারে ৭৫ রানে ব‍্যাট করছেন কিপার-ব‍্যাটসম‍্যান মোহাম্মদ রিজওয়ান। ৯ বলে দুই চারে আট রানে খেলছেন সাজিদ খান। 

সংক্ষিপ্ত স্কোর:
সংক্ষিপ্ত স্কোর (চতুর্থ দিন শেষে):
বাংলাদেশ ১ম ইনিংস: ২৭৮
পাকিস্তান ১ম ইনিংস: ২৩২
বাংলাদেশ ২য় ইনিংস: ৩৯০
পাকিস্তান ২য় ইনিংস (লক্ষ্য ৪৩৭): ৮৬ ওভারে ৩১৬/৭
(রিজওয়ান ৭৫, সাজিদ ৮*; তাইজুল ৪/১১৩, নাহিদ ২/৫৮, মিরাজ ১/৬২)*