Image description

আসন্ন ঈদুল আজহার ছুটির আগেই গ্রাহকদের নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুৎ বিল পরিশোধের অনুরোধ জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪। শুক্রবার (২২ মে) এক বিশেষ বার্তার মাধ্যমে গ্রাহকদের এই তথ্য জানানো হয়েছে।

বার্তায় জানানো হয়েছে, সরকারি নির্দেশনা অনুযায়ী শনিবার (২৩ মে) সকল সরকারি অফিস ও ব্যাংক খোলা থাকবে। ফলে গ্রাহকরা কোনো ভোগান্তি ছাড়াই অফিস বা ব্যাংকে গিয়ে তাদের বিদ্যুৎ বিল জমা দিতে পারবেন।

সমিতি আরও স্পষ্ট করেছে যে, যাদের বিল পরিশোধের শেষ সময় ২৩ মে, তারা যদি অতিরিক্ত জরিমানা (এলপিসি) এড়াতে চান, তবে অবশ্যই শনিবারের মধ্যে বিলটি পরিশোধ করতে হবে। অন্যথায় নির্ধারিত সময় পার হওয়ার পর বিলের সঙ্গে বিলম্ব মাশুল বা জরিমানা যুক্ত করা হবে।

মানবকণ্ঠ/আরআই