আগামী ১১ জুন মেক্সিকোর এস্তাদিও আজটেকা স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ।
উদ্বোধনী মঞ্চে পারফর্ম করবেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা। তার সঙ্গে থাকবেন নাইজেরিয়ান গায়ক বার্না বয়। তারা মিলে পরিবেশন করবেন বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’। এছাড়া আরও অনেক আন্তর্জাতিক শিল্পী এই অনুষ্ঠানে পারফর্ম করবেন।
উদ্বোধনী ম্যাচ শুরুর প্রায় ৯০ মিনিট আগে শুরু হবে এই অনুষ্ঠান।
পরদিন ১২ জুন কানাডা ও যুক্তরাষ্ট্রেও আলাদা আলাদা অনুষ্ঠান হবে। কানাডার টরন্টোতে পারফর্ম করবেন নোরা ফাতেহি। সেখানে আরও থাকবেন মাইকেল বুবলে ও অ্যালানিস মরিসেট। একই দিনে যুক্তরাষ্ট্রের সোফাই স্টেডিয়ামে পারফর্ম করবেন কেটি পেরি এবং র্যাপার ফিউচার।
এদিকে, ফাইনাল ম্যাচ শেষে সমাপনী অনুষ্ঠানেও পারফর্ম করতে পারেন শাকিরা। সেখানে থাকতে পারেন ম্যাডোনা ও কে-পপ ব্যান্ড বিটিএস।
সব মিলিয়ে এবারের বিশ্বকাপ শুধু ফুটবল নয়, তারকাদের পারফরম্যান্সেও হয়ে উঠবে আরও আকর্ষণীয়।




Comments