Image description

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনা নিরসনে রোববার (১৪ জুন) একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হবে। তিনি বলেন, চুক্তি কার্যকর হলে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত থাকবে।

তবে ট্রাম্পের এ ঘোষণার সঙ্গে একমত নয় ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি জানিয়েছেন, সমঝোতা স্মারক স্বাক্ষরের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি এবং এটি রোববার হওয়ার সম্ভাবনা নেই।

এদিকে আলোচনায় মধ্যস্থতাকারী পাকিস্তান জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারা ইলেকট্রনিক স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছে।

ট্রাম্প আরও বলেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ভবিষ্যতে সংগ্রহ ও ধ্বংস করা হবে। তবে চুক্তি স্বাক্ষরের সময়সূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের অবস্থানে এখনো স্পষ্ট পার্থক্য দেখা যাচ্ছে।

মানবকণ্ঠ/আরআই