মানুয়েল নয়্যার অবসরের ঘোষণা দিয়েছিলেন ২০২৪ ইউরো খেলে। এর ২ বছর পর তিনি অবসর ভেঙে ফেরার ঘোষণা দেন। জার্মানি দলে জায়গা পান। এবার তিনি সরাসরি দলেই ঢুকে পড়েছেন।
আজ কুরাসাওয়ের বিপক্ষে নিজেদের প্রথম বিশ্বকাপ ম্যাচে মাঠে নামবে জার্মানি। এই ম্যাচ দিয়ে ২ বছর পর একাদশে ঢুকে পড়েছেন নয়্যার।
তিনি বাদে বাকি সব খেলোয়াড় অবশ্য বেশ পরিচিতই। তার সামনে থাকবে কিমিখ, টাহ, শ্লটারব্যাক ও ব্রাউনের রক্ষণভাগ।
ডিফেন্সিভ মিডফিল্ড সাজানো হয়েছে আলেক্সান্ডার পাভলোভিচ ও মেচাকে নিয়ে। তাদের সামনে আক্রমণভাগে আছেন লেরয় সানে, জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান ভার্টজ ও কাই হ্যাভার্টজ।
জার্মানি একাদশ- নয়্যার, কিমিখ, টাহ, শ্লটারব্যাক, ব্রাউন; আলেক্সান্ডার পাভলোভিচ, মেচা; লেরয় সানে, জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান ভার্টজ; কাই হ্যাভার্টজ।




Comments