বাংলাদেশ-ভারত সীমান্তে অবৈধ পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে রাজধানীর শাহবাগে আয়োজিত এক সমাবেশে বিএনপি ও সরকারের কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
সোমবার ১১ দলীয় ঐক্যের ডাকা কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি স্বাধীন ও স্বার্থভিত্তিক পররাষ্ট্রনীতির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
বক্তব্যে পাটওয়ারী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে বলেন, দেশের জনগণ কোনো ধরনের ‘মুজিববাদী রাজনীতি’ মেনে নেবে না। তিনি অভিযোগ করেন, ভারতের সঙ্গে সম্পর্কের প্রশ্নে বিএনপি ভুল পথে হাঁটছে।
এছাড়া সরকারের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমালোচনা করে তিনি বলেন, সীমান্তে হত্যা, পুশইন এবং নাগরিক নিরাপত্তার বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় সংশ্লিষ্টদের জবাবদিহির মুখোমুখি হতে হবে।
সমাবেশে তিনি আরও দাবি করেন, দেশের পররাষ্ট্রনীতি হতে হবে স্বাধীন, ভারসাম্যপূর্ণ এবং জাতীয় স্বার্থকেন্দ্রিক। সীমান্ত পরিস্থিতি ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপস না করার আহ্বানও জানান তিনি।
মানবকণ্ঠ/আরআই




Comments