যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের লারেডো শহরে একটি বিমান মহাসড়কে বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। এ ঘটনায় একজন নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত ১০টার দিকে লুপ-২০ মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। বিমানটি সড়কের একটি ব্যারিয়ারের সঙ্গে ধাক্কা খেয়ে কাত হয়ে পড়ে এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। নিরাপত্তার কারণে মহাসড়কের উভয় দিকের যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর কয়েকজন যাত্রী ও ক্রু সদস্য বিমান থেকে বের হতে সক্ষম হন। তবে একজনকে অচেতন অবস্থায় উদ্ধার করার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।
এ ঘটনায় মহাসড়কে চলাচলরত কোনো যানবাহনের যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মানবকণ্ঠ/আরআই




Comments