Image description

টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় পরাজয়ের মুখে পড়েছে বাংলাদেশ নারী দল। পাশাপাশি একই দিনে দ্বিপাক্ষিক সিরিজেও হেরেছে ছেলেরা। বুধবার লিডসে অনুষ্ঠিত ম্যাচে ৯ উইকেটের সহজ জয় তুলে নিয়েছে ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশের মেয়েরা। নিয়মিত উইকেট হারিয়ে একসময় ২৭ রানে ৫ উইকেট হারায় দল। পরে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও রিতু মনির ব্যাটে কিছুটা প্রতিরোধ গড়ে ওঠে।

নিগার সুলতানা ৪৭ বলে ২৭ রান এবং রিতু মনি ২৬ বলে ১৬ রান করেন। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৭৭ রান সংগ্রহ করে বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার হয়ে এলিস পেরি, কিম গার্থ ও সোফি মলিনিউ দুটি করে উইকেট শিকার করেন।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই একটি উইকেট হারালেও কোনো চাপ অনুভব করেনি অস্ট্রেলিয়া। জর্জিয়া ভোলের ৪৫ এবং এলিস পেরির অপরাজিত ১৯ রানে ভর করে মাত্র ৯.৩ ওভারে জয় নিশ্চিত করে তারা।

এই হারে দুই ম্যাচে ২ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। আগামী শনিবার সাউদাম্পটনে নিজেদের পরবর্তী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে নিগার সুলতানার দল।

মানবকণ্ঠ/আরআই