Image description

দক্ষিণী ও বলিউড ইন্ডাস্ট্রির আলোচিত অভিনেত্রী রাশমিকা মান্দানা অভিনীত নতুন সিনেমা ‘ককটেল ২’ মুক্তির আগেই ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। মুক্তির পর থেকেই সিনেমাটি নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক।

শুক্রবার (১৯ জুন) সিনেমাটি মুক্তির পর দর্শকদের একাংশ যেমন ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন, তেমনি আবার অনেকে সমালোচনাও করেছেন। রোমান্টিক ড্রামা ঘরানার এই ছবিটি পরিচালনা করেছেন হোমি আদাজানিয়া

সিনেমাটিতে শহীদ কাপুর, কৃতি শ্যানন ও রাশমিকা মান্দানা অভিনয় করেছেন। তবে এই ত্রয়ীর মধ্যে সবচেয়ে বেশি প্রশংসা পেয়েছেন কৃতি শ্যানন। নেটিজেনদের অনেকে মন্তব্য করেছেন, সিনেমায় কৃতির উপস্থিতি রাশমিকাকে অনেকটাই ছাপিয়ে গেছে।

অন্যদিকে রাশমিকা মান্দানার অভিনয় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কিছু দর্শকের মতে, তার চরিত্রটি তেমন শক্তিশালী ছিল না এবং অভিনয়ও সহ-অভিনেতাদের তুলনায় কিছুটা ম্লান লেগেছে।

শহীদ কাপুরের অভিনয় নিয়েও দর্শকদের মধ্যে দ্বিমত রয়েছে। কেউ তার পারফরম্যান্স ও অন-স্ক্রিন কেমিস্ট্রি প্রশংসা করেছেন, আবার কেউ কেউ এটিকে অতিরঞ্জিত বলেও উল্লেখ করেছেন।

তবে সিনেমা বিশ্লেষক তরণ আদর্শ সিনেমাটিকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেছেন। তিনি বলেন, ‘ককটেল ২’ দর্শকদের প্রত্যাশা পূরণ করেছে এবং অভিনয়, গান ও চিত্রনাট্য সিনেমাটিকে সমৃদ্ধ করেছে।

উল্লেখ্য, ২০১২ সালে মুক্তি পাওয়া ‘ককটেল’ সিনেমায় অভিনয় করেছিলেন সাইফ আলি খান, দীপিকা পাড়ুকোনডায়ানা পেন্টি। ১৪ বছর পর সেই সিনেমার সিক্যুয়েল হিসেবে মুক্তি পেল ‘ককটেল ২’।