ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বে সুইডেনের বিপক্ষে প্রত্যাশিত জয় পেয়েছে ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে ৩–০ ব্যবধানে জিতে শেষ ষোলো নিশ্চিত করেছে ফরাসিরা।
এই ম্যাচে দুই গোল করে শুধু দলের জয়ই নিশ্চিত করেননি, এমবাপ্পে বিশ্বকাপের ইতিহাসেও গড়েছেন নতুন রেকর্ড। নকআউট পর্বে তার মোট গোলসংখ্যা এখন ৯, যা বিশ্বকাপের নকআউট ইতিহাসে সর্বোচ্চ। এর আগে ৮টি করে গোল নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদো ও লিওনিদাস। তাদের ছাড়িয়ে এখন এককভাবে এই রেকর্ডের মালিক ফ্রান্সের অধিনায়ক।
শুধু এই রেকর্ডই নয়, চলতি বিশ্বকাপে নিজের গোলসংখ্যাও বাড়িয়ে ৬-এ নিয়েছেন এমবাপ্পে। ফলে এবারের আসরের সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি এখন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন। দুজনেরই গোলসংখ্যা ৬।
সব মিলিয়ে বিশ্বকাপে এমবাপ্পের মোট গোল এখন ১৮। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় লিওনেল মেসির ১৯ গোলের রেকর্ড থেকে তিনি এখন মাত্র এক গোল দূরে। বর্তমান ফর্ম ধরে রাখতে পারলে শেষ ষোলোর ম্যাচেই সেই ব্যবধান ঘুচিয়ে নতুন আরেকটি মাইলফলক স্পর্শ করতে পারেন ফরাসি এই মহাতারকা।




Comments