Image description

দেশের সব স্থানীয় সরকার নির্বাচনে ভোটগ্রহণের অন্তত ২৫ দিন আগে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করবে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনসংক্রান্ত ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা সংশোধন করা হয়েছে।

নতুন বিধান অনুযায়ী, জেলা পরিষদ ও উপজেলা পরিষদ নির্বাচনেও ভোটের ২৫ দিন আগে কেন্দ্রের তালিকা চূড়ান্ত করতে হবে। পাশাপাশি প্রতি ৬০০ জন পুরুষ ও ৫০০ জন নারী ভোটারের জন্য একটি করে ভোটকক্ষ রাখার নিয়ম করা হয়েছে।

এদিকে, নির্বাচন কমিশন জানিয়েছে, আগস্টের মাঝামাঝি তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সীমানা পুনর্নির্ধারণের কাজও দ্রুত শেষ করা হবে।