ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো নতুন এক বিতর্কে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের এক ম্যাচের স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা বিশ্বকাপের পর পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্তের পর তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।
দ্য টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিফার কয়েকটি সদস্য দেশ ইনফ্যান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করছে। তাদের অভিযোগ, এই সিদ্ধান্ত বিশ্বকাপের প্রতিযোগিতার ন্যায্যতা ও বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করেছে।
বিতর্ক আরও বাড়ে, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, বালোগুনের বিষয়টি নিয়ে তিনি ব্যক্তিগতভাবে ইনফ্যান্তিনোর সঙ্গে কথা বলেছেন। এরপরই ফিফা নিষেধাজ্ঞা বহাল রেখে তা বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত স্থগিত রাখে।
প্রতিবেদন অনুযায়ী, জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়াম, নরওয়ে ও সুইজারল্যান্ড এ সিদ্ধান্তের সমালোচনা করেছে। পাশাপাশি মিশর ও সেনেগালও ফিফা নেতৃত্বের প্রতি নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করছে।
এদিকে, ফিফা এখনো জানায়নি বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্তটি কার অনুমোদনে নেওয়া হয়েছে।




Comments