Image description

জিম্বাবুয়ে সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজে হারের তিক্ত স্মৃতি ভুলে এবার টি-টোয়েন্টি মিশনে নেমেছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয়। 

বুলাওয়েতে বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় ম্যাচটি শুরু হয়েছে।

জিম্বাবুয়ে সফরটি এখন পর্যন্ত বাংলাদেশের জন্য মোটেই ভালো কাটেনি। একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর ওয়ানডে সিরিজও ২-১ ব্যবধানে হেরেছে টাইগাররা। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ দল।

ইনজুরির কারণে এই ম্যাচে খেলছেন না নিয়মিত অধিনায়ক লিটন দাস। দলে নেই অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমানও। ফলে তরুণ ক্রিকেটারদের ওপরই ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট। দীর্ঘ সময় পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন মিডল অর্ডার ব্যাটার ইয়াসির আলি রাব্বি। 

এছাড়া একাদশে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন। নাসুম আহমেদ ও শেখ মেহেদি হাসানের রূপেশে দুই বিশেষজ্ঞ স্পিনার নিয়ে খেলছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ:
তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয় (অধিনায়ক), ইয়াসির আলি চৌধুরি, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, নাহিদ রানা, তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফ উদ্দিন।

জিম্বাবুয়ে একাদশ:
ব্রায়ান বেনেট, তাদিওয়ানাশে মারুমানি, ডিওন মায়ার্স, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, মিল্টন শুম্বা, ক্লাইভ মাদান্দে (উইকেটরক্ষক), টিনোটেন্ডা মুসেকিওয়া, লুক ইভান্স, রিচার্ড নগারাভা ও ব্লেসিং মুজারাবানি।

মানবকণ্ঠ/ডিআর