ইরানে নতুন দফায় বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। আজ বুধবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। এ নিয়ে টানা পঞ্চম দিনের মতো ইরানে হামলা চালালো মার্কিন বাহিনী।
সেন্টকম জানিয়েছে, আজ ইএসটি (EST) সময় সকাল ৬টা (গ্রিনিচ মান সময় ১৩:০০) থেকে তারা ইরানের ওপর এই নতুন হামলা শুরু করেছে। মূলত হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর জন্য ইরানি বাহিনী যেসব সামরিক সক্ষমতা ব্যবহার করে আসছিল, তা আরও দুর্বল ও ধূলিসাৎ করে দেওয়ার লক্ষ্যেই এই অভিযান চালানো হচ্ছে।
আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গত পাঁচ দিনের ধারাবাহিক হামলায় ইরানে এখন পর্যন্ত অন্তত ৩৭ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৭ জন ইরানি সেনাসদস্য রয়েছেন। এছাড়া দক্ষিণ ইরানে বিগত কয়েক দিনের হামলায় ৩০ জনের বেশি সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। এসব হামলায় এখন পর্যন্ত আহত হয়েছেন অন্তত ২৬০ জন।
মধ্যপ্রাচ্যে এই হামলার ফলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্র দাবি করেছে, আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতেই তারা এই পদক্ষেপ নিচ্ছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments