Skip to main content

Topic/Tag : যুক্তরাষ্ট্র


যুক্তরাজ্য ঘাঁটি থেকে বোমারু বিমান সরাচ্ছে যুক্তরাষ্ট্র

সম্ভাব্য সন্ত্রাসী হামলার চরম আশঙ্কায় যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ‘আরএএফ ফেয়ারফোর্ড’ থেকে নিজেদের বি-১ বোমারু বিমানগুলো জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি যুক্তরাজ্যের পুলিশ মার্কিন বিমানবাহিনীর ব্যবহৃত এই রয়্যাল এয়ার ফোর্সের ঘাঁটিতে নাশকতামূলক চক্রান্তের অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করার পর ওয়াশিংটন এই সতর্কতামূলক পদক্ষেপ নিল।

ট্রাম্পের দাবি ‘চাঁদ আমাদের’, কী বলছে আন্তর্জাতিক মহাকাশ আইন?

চাঁদের ওপর যুক্তরাষ্ট্রের মালিকানা ইঙ্গিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি পোস্ট বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। তবে আন্তর্জাতিক মহাকাশ আইন অনুযায়ী কোনো দেশই চাঁদের ওপর সার্বভৌমত্ব বা মালিকানা দাবি করতে পারে না।