Image description

প্রাকৃতিক দুর্যোগজনিত কারণে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত এইচএসসি পরীক্ষা-২০২৬ এবং বিভিন্ন প্রোগ্রামের নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) বাউবির পরীক্ষা বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৭ জুলাই (শুক্রবার) অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা-২০২৬-এর বাংলা-১ম পত্র (HSC 1851) এবং বাংলা-২য় পত্র (HSC 2851) পরীক্ষা স্থগিত করা হয়েছে। একই সাথে আগামী ১৭ ও ১৮ জুলাই অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয়ের আরও বেশ কিছু প্রোগ্রামের পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

স্থগিত হওয়া অন্যান্য প্রোগ্রামগুলো হলো:
১. এমএ ও এমএসএস (প্রিলিমিনারি) দ্বিতীয় সেমিস্টার (১৭ ও ১৮ জুলাই)।
২. বিএজিএড (B.Ag.Ed) প্রোগ্রামের ২য়, ৪র্থ ও ৬ষ্ঠ সেমিস্টার (১৭ ও ১৮ জুলাই)।
৩. মাস্টার অব এডুকেশন (M.Ed) প্রোগ্রামের ১ম ও ২য় সেমিস্টার (১৭ ও ১৮ জুলাই)।
৪. বিবিএ (BBA) প্রোগ্রামের ১ম, ৩য়, ৫ম ও ৭ম লেভেলের পরীক্ষা (১৭ ও ১৮ জুলাই)।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, স্থগিত হওয়া এই পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তবে এইচএসসি পরীক্ষা-২০২৬-এর অন্যান্য সকল বিষয়ের পরীক্ষা পূর্বঘোষিত রুটিন অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।

মানবকণ্ঠ/ডিআর