১১২ কোটি টাকার চেক ডিজঅনারের একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের জামিন মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এক হাজার টাকার মুচলেকায় তার এই জামিন আবেদন মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী মোহাদ্দেসুল আমিন জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সালমান এফ রহমান বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। আজ ১১২ কোটি টাকার চেক জালিয়াতির এই মামলায় তাকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে আদালত জামিনের এই আদেশ দেন। তবে তার বিরুদ্ধে আরও একাধিক মামলা থাকায় এখনই তিনি মুক্তি পাচ্ছেন না বলে জানা গেছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments