নওগাঁর রাণীনগরে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে 'জুলাই শহীদ দিবস' পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার।
আলোচনা সভায় বক্তব্য রাখেন— উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মখলেছুর রহমান বাবু, সাধারণ সম্পাদক মোসারব হোসেন ও সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন।
এছাড়াও সভায় বক্তব্য দেন— উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মোস্তফা ইবনে আব্বাস, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রহমান এবং জুলাই যোদ্ধা মো. আরিফুল ও নাফিউল ইসলাম প্রমুখ।
সভায় অন্যান্যের মধ্যে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জুলাই গণঅভ্যুত্থানের সহযোদ্ধা এবং বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/এমআর




Comments