চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ বাংলা বাজার এলাকায় নালা পরিষ্কারের সময় বস্তাভর্তি ১ হাজার ৩৫০ রাউন্ড বুলেট উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা নালা পরিষ্কার করার সময় এসব বুলেট দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি বুলেটগুলো জব্দ করে।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ মোস্তফা কামাল জানান, উদ্ধার হওয়া বুলেটের মধ্যে ১২০টি বড় আকারের এবং ১ হাজার ২৩০টি ছোট আকারের। সব মিলিয়ে বুলেটগুলোর ওজন প্রায় ১৬ কেজি।
তিনি আরও জানান, বুলেটগুলো কোন ধরনের অস্ত্রের, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। একই সঙ্গে কে বা কারা কী উদ্দেশ্যে এগুলো নালায় ফেলে গেছে, সে বিষয়েও তদন্ত চলছে।




Comments