Image description

মালয়েশিয়ায় কালো তালিকাভুক্ত (ব্ল্যাকলিস্টেড) থাকা সত্ত্বেও অবৈধ সীমান্তপথ ব্যবহার করে দেশটিতে প্রবেশের চেষ্টাকালে আট বাংলাদেশিসহ ১৩ বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

বৃহস্পতিবার (২ জুলাই) কেলান্তান সীমান্তসংলগ্ন এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

কুয়ালালামপুর ও কেলান্তান অভিবাসন বিভাগের গোয়েন্দা শাখা এবং মেরিন ইন্টেলিজেন্স ইউনিটের যৌথ দল ভোর ৫টা ১০ মিনিটের দিকে কোতা বারু এলাকায় দুটি পৃথক স্থানে এ অভিযান চালায়।