সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তীব্র সমালোচনা করে তাঁকে ‘আমেরিকার দালাল’ হিসেবে অভিহিত করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর। সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি অভিযোগ করেন, ড. ইউনূস আরও কিছু ব্যক্তিকে সাথে নিয়ে দেশ বিক্রি করে বিদায় নিয়েছেন।
আনিস আলমগীর বলেন, “ড. ইউনূস মূলত আমেরিকার এজেন্ট হয়ে এসেছিলেন। ক্ষমতা ছাড়ার মাত্র দুই দিন আগে তিনি নিজের নামে আমেরিকার সাথে একটি অসম চুক্তি করে দিয়ে গেছেন। এমনকি নিজের ব্যক্তিগত নিরাপত্তার জন্য তিনি সরকারি বিশেষ বাহিনী এসএসএফ (SSF) সুবিধাও সাথে নিয়ে গেছেন।”
ড. ইউনূসকে ‘বেহায়া’ আখ্যা দিয়ে এই সাংবাদিক তাঁর নিরাপত্তা গ্রহণের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, “বিশ্ব এর আগে এত বড় বেহায়া দেখেনি। তিনি যদি এতই ভালো শাসন করে থাকেন, তবে কেন তাঁর এসএসএফ নিরাপত্তা লাগবে? আসলে তিনি এমন সব কর্মকাণ্ড করে গেছেন যার ফলে তিনি জানেন যে সাধারণ মানুষের সামনে গেলে তাঁকে লাঞ্ছিত হতে হবে। সেই ভয় থেকেই তিনি নিজের জন্য এই নিরাপত্তার ব্যবস্থা করেছেন।”
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষে ড. ইউনূসের নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত এবং তাঁর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রাজনৈতিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বিতর্ক চলছে। আনিস আলমগীরের এই সাম্প্রতিক মন্তব্য সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করল।
মানবকণ্ঠ/আরআই




Comments