Image description

নিজের ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ই-মেইল অ্যাকাউন্ট হ্যাকের চেষ্টা হয়েছে অভিযোগ করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর।

সোমবার (৩ আগস্ট) দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

ফেসবুক পোস্টে প্রতিমন্ত্রী মো. নুরুল হক লেখেন, ‘বিভিন্ন নোটিফিকেশন থেকে দেখলাম গত ৩ দিন ধরে আমার ফেসবুক, What’s App ও ই-মেইল হ্যাক করার চেষ্টা চলছে’।

এর আগে আরেক পোস্টে তিনি লেখেন, আমার নাম ব্যবহার করে অনিয়ম, অপকর্ম করে পার পাবার সুযোগ নেই।

তিনি আরও লেখেন, দশমিনা এক্সপ্রেস নামে গলাচিপা, দশমিনা, বাউফলে রুটে অনভিজ্ঞ চালক দিয়ে ফিটনেসবিহীন গাড়ি পরিচালনা করে যারা মানুষকে দুর্ঘটনা ও মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে ক্ষতিগ্রস্তরা এদের বিরুদ্ধে মামলা করুন। এদের সাথে আমার কোনো সম্পর্কে নেই। বরং মামলা করলে আপনাদের সব ধরনের সহযোগিতা করা হবে।

মানবকণ্ঠ/এমআর