বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নতুন টুর্নামেন্ট “অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ২০২৬” আয়োজন করেছে, যেখানে দেশের সেরা ক্রিকেটাররা অংশ নিচ্ছেন। এবার বাংলাদেশ জাতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেললেও ক্রিকেটারদের খেলার সুযোগ বজায় রাখতে এই আয়োজন করা হয়েছে।
টুর্নামেন্টে ধূমকেতু একাদশ, দুর্বার একাদশ এবং দুরন্ত একাদশ তিনটি দল অংশ নিচ্ছে। খেলোয়াড়দের জন্য মোট প্রাইজমানি ও ম্যাচ ফি প্রায় দুই কোটি ৫০ লাখ টাকা নির্ধারিত হয়েছে।
টুর্নামেন্টের মূল তথ্য:
স্থান: মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
ম্যাচের তারিখ: ৫, ৬, ৭ ফেব্রুয়ারি (গ্রুপ ম্যাচ), ৯ ফেব্রুয়ারি (ফাইনাল)
সময়সূচি: বিকেল ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা ৬টায় ম্যাচ
টিকিট মূল্য
ইস্টার্ন গ্যালারি: ১০০ টাকা
নর্দার্ন ও সাউদার্ন স্ট্যান্ড: ২০০ টাকা
ক্লাব হাউজ: ৫০০ টাকা
গ্র্যান্ড স্ট্যান্ড: ১,০০০ টাকা
দল ও স্কোয়াড:
ধূমকেতু একাদশ (অধিনায়ক: লিটন দাস)
সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারি, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম
হেড কোচ: মোহাম্মদ সালাউদ্দিন
সহকারী কোচ: মোহাম্মদ আশরাফুল
দুর্বার একাদশ (অধিনায়ক: নাজমুল হোসেন শান্ত)
হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তানভীর ইসলাম, আলিস আল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফুদ্দিন, খালেদ আহমেদ, আল ফাহাদ
হেড কোচ: মিজানুর রহমান বাবুল
সহকারী কোচ: তুষার ইমরান
দুরন্ত একাদশ (অধিনায়ক: আকবর আলী)
জিসান আলম, জাওয়াদ আবরার, মাহফিজুল ইসলাম রবিন, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, আজিজুল হাকিম তামিম, রিপন মণ্ডল, আব্দুল গাফফার সাকলাইন, এসএম মেহেরব হোসেন, রাকিবুল হাসান, নাহিদ রানা, ইকবাল হোসেন ইমন
হেড কোচ: হান্নান সরকার
সহকারী কোচ: রাজিন সালেহ
এবারের টুর্নামেন্ট বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নতুন রোমাঞ্চ যোগ করবে, যেখানে খেলোয়াড়দের পারফরম্যান্সের সঙ্গে দর্শকরা উপভোগ করবেন আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
মানবকণ্ঠ/আরআই




Comments