টি-টোয়েন্টি বিশ্বকাপ
টিকিট ছাড়াই দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ
আগামীকাল শনিবার শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। শ্রীলঙ্কার কলম্বোয় অবস্থিত ঐতিহাসিক এসএসসি গ্রাউন্ডে আয়োজিত উদ্বোধনী ম্যাচটি দর্শকদের জন্য উন্মুক্ত রেখেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। ফলে কোনো টিকিট ছাড়াই ম্যাচটি উপভোগ করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নেদারল্যান্ডস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায়। টুর্নামেন্টের প্রথম দিনেই অনুষ্ঠিত হবে তিনটি ম্যাচ। দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে স্কটল্যান্ড এবং দিনের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে ভারত।
দর্শকদের জন্য এসএসসি গ্রাউন্ডের ৫ ও ৭ নম্বর গেট খোলা থাকবে। স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা থেকে মাঠে প্রবেশের সুযোগ দেওয়া হবে। প্রবেশ ফ্রি হলেও আসন সংখ্যা সীমিত হওয়ায় খেলা শুরুর আগেই মাঠে পৌঁছানোর পরামর্শ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
বিশেষ করে পাকিস্তানের অংশগ্রহণ থাকায় উদ্বোধনী ম্যাচে দর্শকদের ব্যাপক উপস্থিতির সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপটি যৌথভাবে আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা। ৭ ফেব্রুয়ারি শুরু হওয়া এই টুর্নামেন্ট চলবে আগামী ৮ মার্চ পর্যন্ত।
মানবকণ্ঠ/আরআই




Comments