রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপ দলে সুযোগ পেলেন এই সময়ের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগালের হয়ে এনিয়ে ছয়বার বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ৪১ বছর বয়সী এই তারকা। আর কোনো ফুটবলারের এই কীর্তি নেই।
তবে লিওনেল মেসি যদি আর্জেন্টিনার বিশ্বকাপ দলে সুযোগ পান তাহলে পর্তুগাল কিংবদন্তির পাশে বসবেন। আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিও এটি ষষ্ঠ বিশ্বকাপ আসর।
রোনালদোকে রেখেই বিশ্বকাপের জন্য আজ ২৭ সদস্যের দল ঘোষণা করেন পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেস।
বিশ্বকাপে ‘ক’ গ্রুপে খেলবে পর্তুগাল। তাদের প্রতিপক্ষ হিসেবে আছে কলম্বিয়া, উজবেকিস্তান এবং ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো।
আগামী ১৭ জুন হিউস্টনে কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল। এরপর ২৩ জুন একই ভেন্যুতে উজবেকিস্তান এবং ২৮ জুন মিয়ামিতে কলম্বিয়ার মুখোমুখি হবে রোনালদো বাহিনী।




Comments