Image description

লিওনেল মেসিকে বেঞ্চে রেখে আলবিসেলেস্তেরা প্রথমার্ধেই লিড আদায় করে নিয়েছে। দলের তারকা মিডফিল্ডার জিওভানি লো সেলসোর এক ফ্রি-কিকে ম্যাচে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে লিওনেল স্কালোনির দল।

ম্যাচের শুরু থেকেই জর্ডানকে চেপে ধরে আর্জেন্টিনা। প্রথম ১৫ মিনিটে ম্যাচের ৮২ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে ওতামেন্দি-লাউতারোরা। ম্যাচের ১৭ মিনিটে বক্সের একদম প্রান্তে জিওভানি লো সেলসোকে ফাউল করে বসেন জর্ডানের তাহা। রেফারি তাহাকে হলুদ কার্ড দেখানোর পাশাপাশি আর্জেন্টিনার পক্ষে ফ্রি-কিকের নির্দেশ দেন।

বক্সের ঠিক বাইরে এমন পজিশনে ফ্রি-কিক পাওয়ায় গ্যালারির সব আর্জেন্টাইন সমর্থক হয়তো মাঠের বাইরে থাকা লিওনেল মেসির অভাব বোধ করছিলেন। কিন্তু মেসি না থাকার আক্ষেপ এক নিমিষেই ভুলিয়ে দেন লো সেলসো। ১৯ মিনিটে জর্ডানের তৈরি করা মানবদেয়ালকে ফাঁকি দিয়ে বাঁ পায়ের বাঁকানো শটে বল পোস্টের ওপরের বাঁ কোণ দিয়ে জালে জড়ান তিনি। জর্ডানের গোলরক্ষকের চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না।