চলমান বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও জাপান। হিউস্টনের স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচে ফেবারিট হিসেবে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের সেরাটা উজাড় করে দিতে প্রস্তুত জাপানও।
এই ম্যাচে ব্রাজিলের শুরুর একাদশে রাখা হয়নি তারকা ফরোয়ার্ড নেইমারকে। দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, নেইমার এখনো পুরো ৯০ মিনিট খেলার মতো ফিট নন। ম্যাচের পরিস্থিতি বিবেচনায় দ্বিতীয়ার্ধে তাকে মাঠে নামানো হতে পারে।
অন্যদিকে পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামছে জাপান। তবে আগের ম্যাচের তুলনায় চারটি পরিবর্তন এনেছেন দলটির কোচ।
কাগজে-কলমে ব্রাজিল এগিয়ে থাকলেও আত্মবিশ্বাসী জাপান। কারণ গত অক্টোবরে দুই দলের সর্বশেষ প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়েছিল এশিয়ার প্রতিনিধিরা। যদিও সেটি প্রতিযোগিতামূলক ম্যাচ ছিল না।
ব্রাজিলের একাদশ
আলিসন (গোলরক্ষক), দানিলো, মারকুইনহোস, মাগালহায়েস, সান্তোস, কাসেমিরো, গুইমারায়েস, পাকেতা, রায়ান, কুনহা ও ভিনিসিয়ুস।
জাপানের একাদশ
সুজুকি (গোলরক্ষক), ইতো, তানিগুচি, তোমিয়াসু, নাকামুরা, কামাদা, সানো, দাওন, মায়েদা, ইউয়েডা ও ইতো।




Comments