২০২৬ ফিফা বিশ্বকাপে জার্সির পেছনে মায়ের বংশসূচক নাম ‘ব্রাউট’ লিখে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নরওয়ের তারকা ফুটবলার আর্লিং হালান্ড।
মাঠে নামার আগে তিনি নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশনের কাছে অনুরোধ করেন, তার অফিসিয়াল জার্সিতে বাবার পদবির পরিবর্তে মায়ের বংশসূচক নাম ‘ব্রাউট’ ব্যবহার করার অনুমতি দেওয়া হোক।
হালান্ডের মা মারিতা ব্রাউট একজন সাবেক পেশাদার ক্রীড়াবিদ এবং নরওয়ের একাধিকবারের হেপ্টাথলন চ্যাম্পিয়ন। হালান্ডের বিশ্বাস, তার অসাধারণ শারীরিক সক্ষমতা, ফিটনেস ও কঠোর শৃঙ্খলার পেছনে সবচেয়ে বড় অবদান তার মায়ের।
সেই অবদানের স্বীকৃতি দিতেই বিশ্বকাপের মতো বড় আসরে জার্সিতে মায়ের নাম ধারণ করেছেন হালান্ড। এই উদ্যোগ ফুটবলপ্রেমীদের মধ্যে প্রশংসা কুড়িয়েছে এবং মায়ের প্রতি তার গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতার অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।




Comments