Image description

বিশ্বকাপে প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় কোচ পাপে থিয়াওকে বরখাস্ত করেছে সেনেগাল। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সেনেগাল ফুটবল ফেডারেশন (এফএসএফ)। ২০২৪ সালের ডিসেম্বর থেকে ‘তেরাঙ্গা লায়ন’দের দায়িত্বে ছিলেন তিনি।

বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচেই ফ্রান্স ও নরওয়ের কাছে হেরে ব্যাকফুটে চলে গিয়েছিল সেনেগাল। তবে শেষ ম্যাচে ইরাককে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে সেরা তৃতীয় দলগুলোর একটি হিসেবে নকআউট পর্বের টিকিট পায় তারা। 

শেষ ৩২-এর লড়াইয়ে বেলজিয়ামের বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়েও ছিল সেনেগালিজরা। কিন্তু ম্যাচের শেষভাগে দুই গোল হজম করার পর অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে গোল খেয়ে ৩-২ ব্যবধানে হেরে যায় তারা।

বিশ্বকাপ থেকে এমন নাটকীয় বিদায়ের পর বর্তমান ম্যানেজমেন্টের ওপর ক্ষোভ উগরে দেন দলের মিডফিল্ডার পাপে গেয়ে। বর্তমান কোচিং স্টাফ দায়িত্বে থাকা পর্যন্ত জাতীয় দল থেকে সাময়িক বিরতি নেওয়ার ঘোষণাও দেন তিনি।

অবশেষে সেনেগাল ফুটবল ফেডারেশন (এফএসএফ) এক বিবৃতিতে জানায়, ‘জাতীয় দলের সাম্প্রতিক খেলার ফলাফল এবং ভবিষ্যতের কথা পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন করে, সেনেগালিজ ফুটবলের বৃহত্তর স্বার্থে পাপে থিয়াওকে কোচের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’ 
মানবকণ্ঠ/এমআর