দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে আজ (২০ জুলাই) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার মুখোমুখি হবে স্পেন। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ফাইনাল।
গ্রুপ পর্বে কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করলেও এরপর দুর্দান্ত ফুটবল খেলেই ফাইনালে জায়গা করে নেয় লা রোহা। সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে শিরোপার লড়াইয়ে ওঠে তারা।
এবারের বিশ্বকাপে স্পেনের আক্রমণের মূল ভরসা মিকেল ওইয়ারজাবাল। ইতোমধ্যে পাঁচ গোল করেছেন এই ফরোয়ার্ড। অন্যদিকে গুরুত্বপূর্ণ সময়ে গোল করে দলকে এগিয়ে নিয়েছেন মিকেল মেরিনো। তরুণ তারকা লামিন ইয়ামালও আক্রমণভাগে বড় অস্ত্র।
ফাইনালের আগে ইয়ামাল ও পেদ্রো পোরো অনুশীলনে কিছুটা আলাদা থাকলেও তাদের চোট গুরুতর নয় বলে জানিয়েছেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। তাই নকআউট পর্বে সফল হওয়া একাদশেই আস্থা রাখতে পারেন তিনি।
আর্জেন্টিনার বিপক্ষে স্পেনের সম্ভাব্য একাদশ:
গোলরক্ষক: উনাই সিমন।
ডিফেন্ডার: পেদ্রো পোরো, পাউ কুবারসি, আইমেরিক লাপোর্তে, মার্ক কুকুরেয়া।
মিডফিল্ডার: রদ্রি, ফাবিয়ান রুইজ, আলেক্স বায়েনা।
ফরোয়ার্ড: দানি ওলমো, মিকেল ওইয়ারজাবাল, লামিন ইয়ামাল।




Comments