নবম পে-স্কেলে বেতন পেতে শিক্ষকদের অপেক্ষা বাড়ল
নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন পেতে বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আরও কিছুদিন অপেক্ষা করতে হচ্ছে। প্রশাসনিক প্রক্রিয়া ও সুনির্দিষ্ট গেজেট জারির দীর্ঘসূত্রতার কারণে চলতি নভেম্বর মাসের বেতন আগের স্কেলেই তুলতে হবে তাঁদের। তবে অর্থ বিভাগ থেকে খুব দ্রুত পৃথক গেজেট বা আদেশ জারি হলে আগামী ডিসেম্বর মাস থেকেই নতুন পে-স্কেলে বেতন পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। ....
