হাতিরঝিলের পানি হঠাৎ গোলাপি হওয়ার রহস্য কী, কী বলছে বুয়েট?
রাজধানীর হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সিতে যাঁরা নিয়মিত যাতায়াত করেন, তাঁরা দুই সপ্তাহের বেশি সময় ধরে এক অদ্ভুত দৃশ্য খেয়াল করছেন। ঝিলের একাংশের দূষিত পানি হঠাৎ করেই গোলাপি রং ধারণ করেছে। বিশেষ করে এফডিসি, মধুবাগ ব্রিজ ও পুলিশ প্লাজা সংলগ্ন অংশের পানিতে স্পষ্টভাবে এই গোলাপি আভা দেখা যাচ্ছে। পানির এমন অস্বাভাবিক রং পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। ....
