২৫ বছর পর আবারও একসঙ্গে কারিনা-হৃতিক
বলিউডের অন্যতম জনপ্রিয় ও আইকনিক জুটি কারিনা কাপুর খান ও হৃতিক রোশন। বহুল আলোচিত ‘কাভি খুশি কাভি গাম’ ছবি মুক্তির প্রায় ২৫ বছর পর আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন তারা। তবে কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে নয়, এয়ারবিএনবির একটি বিশেষ বিজ্ঞাপনের মধ্য দিয়ে তাদের এই পুনর্মিলনের আভাস দিয়েছেন খ্যাতনামা নির্মাতা করণ জোহর। তাঁর প্রকাশিত একটি নতুন টিজার ঘিরেই এখন বলিপাড়া ও ভক্তদের মাঝে তুঙ্গে রয়েছে আলোচনা। ....
