শেরপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে ৪ ভাতিজা মিলে চাচাকে খুন
শেরপুরে একটি হত্যাকাণ্ডে মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। একই সঙ্গে হত্যায় জড়িত চারজনকে গ্রেফতার ও হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়ে তারা জানায়, প্রতিবেশীদের সঙ্গে জমি নিয়ে বিরোধ থাকায় তাদের ফাঁসাতেই হত্যা করে আপন চাচাকে। এমনকি ওই প্রতিবেশীদের নামে মামলার পর সাক্ষীর খাতায়ও নাম লেখান তারা। শুক্রবার বিকালে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. কামরুজ্জামান। ....
