ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন জেড আই খান পান্না
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। মানবতাবিরোধী অপরাধের দুটি পৃথক মামলায় পলাতক আসামি শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে উপস্থিত না হওয়ায় তাকে বুধবার (৩ ডিসেম্বর) ট্রাইব্যুনালে তলব করা হয়। পরে তিনি হাজির হয়ে ক্ষমা চান এবং দায়িত্ব থেকে অব্যাহতি প্রার্থনা করেন। ....
