পোশাক শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের খাদ্য ব্যয় কমানো এবং সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রাপ্তি নিশ্চিত করতে বিশেষ খোলাবাজারে পণ্য বিক্রয় (ওএমএস) কর্মসূচি চালু করেছে সরকার। শুক্রবার (১৩ নভেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে এই বিশেষ কর্মসূচি শুরু হয়েছে। এর আওতায় প্রতিটি পোশাক শ্রমিক মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল ৩০ টাকা কেজি দরে কেনার সুযোগ পাচ্ছেন। ....
