খানসামায় কৃত্রিম সংকট তৈরি করে রাতে সার পাচার
দিনাজপুরের খানসামা উপজেলায় সারের কৃত্রিম সংকট দেখিয়ে রাতের আঁধারে ডিলারের গুদাম থেকে খুচরা দোকানে সার পাচারের অভিযোগ উঠেছে। উপজেলার আংগাড়পাড়া ইউনিয়নের পাকেরহাট বাজারের ‘মেসার্স মহাদেব চন্দ্র চন্দ’-এর স্বত্বাধিকারী মহিতোষ চন্দ্রের বিরুদ্ধে এই অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সরকারি নির্দেশনা ও নিয়ম-নীতির তোয়াক্কা না করেই তিনি এই কার্যক্রম চালাচ্ছেন বলে দাবি স্থানীয়দের। ....
