রাজশাহীর ‘মিনি সুইজারল্যান্ডে’ পর্যটকের ঢল, হুমকির মুখে স্থানীয়দের নিরাপত্তা ও পরিবেশ
পদ্মার বুকে জেগে ওঠা ধূ ধূ চর। চারদিকে নদীর টলটলে জল, বিস্তীর্ণ সবুজ আর খোলা আকাশ। প্রকৃতির এমন অপরূপ সৌন্দর্যের টানে প্রতিদিনই রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মিডলচরে (যা এখন ‘মিনি সুইজারল্যান্ড’ নামে পরিচিত) ছুটছেন শত শত মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে পরিচিত হয়ে ওঠা এই চরটি এখন রাজশাহী অঞ্চলের মানুষের কাছে অন্যতম আকর্ষণীয় ভ্রমণস্থল। নগরের মির্জাপুর মিজানের মোড় ডগার ঘাট থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নৌকায় পদ্মা পেরিয়ে দর্শনার্থীরা যাচ্ছেন চরে। ....
