পীরগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে বিষপানে আত্মহত্যার চেষ্টা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় উদ্বেগজনক হারে বাড়ছে বিষপানে আত্মহত্যার চেষ্টার ঘটনা। পারিবারিক কলহ, দাম্পত্য সংকট, প্রেমঘটিত জটিলতা থেকে শুরু করে বর্তমানে অনলাইন জুয়া ও মাদকাসক্তির করাল গ্রাসে নারী-পুরুষ উভয়ের মধ্যেই এই আত্মঘাতী প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে।