সুন্দরবন এখন মাদক পাচারের ‘সেফ জোন’, ধরাছোঁয়ার বাইরে মূলহোতারা
সুন্দরবনের বিস্তীর্ণ নদীপথকে ব্যবহার করে ভারত থেকে মাদকসহ বিভিন্ন অবৈধ পণ্যের পাচার আশঙ্কাজনকভাবে বেড়েছে। স্থলপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ায় সংঘবদ্ধ চোরাকারবারি চক্র এখন সুন্দরবনের দুর্গম রুটকে পাচারের নিরাপদ পথ হিসেবে বেছে নিয়েছে। তবে অভিযানে মাঝেমধ্যে বাহক বা পণ্য ধরা পড়লেও নেপথ্যের মূলহোতারা থাকছেন ধরাছোঁয়ার বাইরে।